NPK (13-0-45) Fertilizer
130.00৳ – 1,000.00৳ Price range: 130.00৳ through 1,000.00৳
NPK 13:0:45 হলো পটাশিয়াম নাইট্রেট ভিত্তিক ১০০% পানিতে দ্রবণীয় একটি উচ্চ পটাশসমৃদ্ধ সার।
উপাদানঃ
• নাইট্রোজেন (N): ১৩% (সম্পূর্ণ নাইট্রেট ফর্ম)
• ফসফরাস (P): ০%
• পটাশিয়াম (K₂O): ৪৫% (সম্পূর্ণ পটাশ ফর্ম)
প্রধান কাজ ও উপকারিতাঃ
• ফল ও ফুল বৃদ্ধি: গাছের ফুল ঝরে পড়া রোধ করে এবং ফল বড়, আকর্ষণীয় ও মিষ্টি করতে সাহায্য করে।
• রঙ ও মান উন্নয়ন: ফলের সঠিক রঙ, ওজন এবং বাজারমূল্য বাড়ায়।
• সংরক্ষণ ক্ষমতা: ফলের সংরক্ষণ ক্ষমতা (Shelf life) বৃদ্ধি করে।
• প্রতিকূলতা সহনশীলতা: গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং খরা বা প্রতিকূল আবহাওয়া সহনশীল করে তোলে।
• দ্রুত শোষণ: ১০০% পানিতে দ্রবণীয় হওয়ায় গাছ খুব দ্রুত এটি গ্রহণ করতে পারে।
ব্যবহারের নিয়ম ও মাত্রাঃ
• ফোলিয়ার স্প্রে (পাতায় স্প্রে): বাগান বা গাছে ব্যবহারের জন্য প্রতি লিটার পানিতে ১ থেকে ২ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। কৃষি জমিতে প্রতি একরে ২০০ গ্রাম ব্যবহার করা যায়।
• সময়: সাধারণত বীজ বোনার ৬০-৭০ দিন পর বা ফল ধরার পর এবং ফল বৃদ্ধির সময়ে এটি প্রয়োগ করা সবচেয়ে বেশি কার্যকর।
• ড্রিপ সেচ: ফসলের নিয়ম ও সিডিউল অনুযায়ী ড্রিপ সেচের মাধ্যমে ব্যবহার করা যায়।
| Weight | N/A |
|---|














