Ispahani Shakti Vermi Compost Fertilizer
Ispahani Shakti Vermi Compost Fertilizer Price range: 50.00৳  through 1,200.00৳ 
Back to products
Egg Shell Powder Fertilizer
Egg Shell Powder Fertilizer Price range: 80.00৳  through 390.00৳ 

Aci Trico Compost (এসিআই ট্রাইকো কম্পোস্ট)

Price range: 45.00৳  through 680.00৳ 

এসিআই ট্রাইকো কম্পোস্ট (ACI Trico Compost) হলো ট্রাইকোডার্মা (Trichoderma) সমৃদ্ধ একটি উন্নত মানের জৈব সার। এটি মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে এবং ক্ষতিকর ছত্রাক ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। এটি মাটির উর্বরতা বাড়িয়ে ফসলের ফলন ২০-২৫% পর্যন্ত বৃদ্ধি করতে সহায়তা করে।

ট্রাইকো কম্পোস্ট এর প্রধান সুবিধাসমূহঃ

মাটির স্বাস্থ্য সুরক্ষা: মাটিতে জৈব পদার্থের ঘাটতি পূরণ করে এবং পানি ধারণ ক্ষমতা বাড়ায়।

রোগ প্রতিরোধ: গাছের শিকড় পঁচা ও ঢলে পড়া রোগসহ বিভিন্ন মাটি বাহিত ক্ষতিকর ছত্রাক ও রোগজীবাণু দমন করে।

সারের কার্যকারিতা বৃদ্ধি: মাটিতে রাসায়নিক সারের কার্যকারিতা বাড়িয়ে দেয়, ফলে ২৫% পর্যন্ত রাসায়নিক সার কম ব্যবহার করলেই চলে।

গাছের সুষম বৃদ্ধি: উদ্ভিদের শিকড় মজবুত করে এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ সহজতর করে।

ব্যবহারবিধিঃ
টবের গাছে ও ছাদবাগানে: ছোট টবে ১০-২০ গ্ৰাম ও হাফ ড্রামে ৫০-১০০ গ্ৰাম কম্পোস্ট সার মাসে একবার ব্যবহার করুন।

সবজি ও ফলের গাছে: চারা রোপণের সময় বা ফলনের আগে প্রতি গাছে ৫০-১০০ গ্রাম এবং বড় গাছে ২-৫ কেজি হারে গাছের চারপাশের মাটিতে মিশিয়ে দিতে হবে।

কৃষি জমিতে: জমি তৈরির শেষ চাষের সময় একর প্রতি ১৫০-১৮০ কেজি বা শতক প্রতি ১০-১২ কেজি হারে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করতে হবে।

Additional information
Weight N/A