Blitox (Copper Oxy-chloride) Fungicide
125.00৳ Original price was: 125.00৳ .115.00৳ Current price is: 115.00৳ .each
ব্লিটক্স ৫০ ডব্লিউ পি কি ?
ব্লিটক্স ৫০ ডব্লিউ পি একটি স্পর্শক ও প্রতিরোধক গুণসম্পন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়ানাশক। এর প্রতি কেজিতে ৫০০ গ্রাম সক্রিয় উপাদান “কপার অক্সি-ক্লোরাইড” আছে।
ব্লিটক্স ৫০ ডব্লিউ পি কিভাবে কাজ করে ?
কপার অক্সি-ক্লোরাইডের কপার আয়ন ছত্রাক এবং ব্যাকটেরিয়ার নতুন জন্ম নেওয়া স্পোর দ্বারা শোষিত হয়ে এনজাইমেটিক সিস্টেমকে ভেঙ্গে ফেলে, ফলে রোগের বিস্তার বন্ধ হয়ে যায়।
ব্লিটক্স ৫০ ডব্লিউ পি কখন ব্যবহার করবেন ?
রোগ আক্রমণের পূর্বে বা ছত্রাক স্পোর জার্মিনেশনের পূর্বে ফসলে স্প্রে ভাল ফলাফল পাওয়া যায়। ভাল ফলাফলের জন্য বৃষ্টিকালীন আবহাওয়ায় স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় স্প্রে করা দরকার।
ব্যবহারবিধি:
প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে মেশিনের সাহায্যে ব্যবহার করুন। এর কার্যকারিতা ২/৩ সপ্তাহ স্থায়ী হয়। তবে প্রয়োজনে ৭-১৪ দিনের মধ্যে পুনরায় স্প্রে করতে হবে।
| Weight | N/A |
|---|---|
| Product Quantity |
50gm |














