Blitox (Copper Oxychloride) 50 WP – 50gm Pack
133.00৳ Original price was: 133.00৳ .130.00৳ Current price is: 130.00৳ .each
ব্লিটক্স ৫০ ডব্লিউ পি (Blitox 50 WP) হলো একটি স্পর্শক ও প্রতিরোধক গুণসম্পন্ন শক্তিশালী ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ানাশক।
মূল উপাদান ও বৈশিষ্ট্যঃ
• সক্রিয় উপাদান: কপার অক্সি-ক্লোরাইড ৫০% ডব্লিউ পি (প্রতি কেজিতে ৫০০ গ্রাম)।
• কাজের ধরন: এটি স্পর্শক (Contact) ও প্রতিরোধক হিসেবে কাজ করে। কপার আয়ন ছত্রাক ও ব্যাকটেরিয়ার স্পোরের এনজাইমেটিক সিস্টেম নষ্ট করে এদের বিস্তার রোধ করে।
প্রধান ব্যবহার ও কার্যকারিতাঃ
• নিয়ন্ত্রিত রোগসমূহ: গাছের পাতার দাগ (Leaf spot), ঝলসানো রোগ বা ব্লাইট (Blight), ডাউন মিলডিউ, অ্যানথ্রাকনোজ, ক্যাংকর এবং ফল পঁচা (Fruit rot) রোগ দমনে কার্যকর।
• উপযোগী ফসল: আলু, টমেটো, মরিচ, পান, কলা, পেঁপে, লেবুজাতীয় ফল, ড্রাগন ফ্রুট ও বিভিন্ন ধরনের সবজি ও বাগানের গাছে ব্যবহার করা যায়।
প্রয়োগের নিয়ম ও মাত্রাঃ
• মাত্রা: প্রতি লিটার পানিতে ২ গ্রাম ব্লিটক্স ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে।
• ব্যবধান: সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ কার্যকারিতা থাকে; তবে বেশি বৃষ্টি বা প্রকোপ বেশি হলে ৭ থেকে ১৪ দিনের মধ্যে পুনরায় স্প্রে করতে হবে। সকাল বা বিকেলে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়।
• প্রাক-ফসল সময় (Pre-harvest interval): শেষ স্প্রে ও ফসল তোলার মাঝে ৭ থেকে ১৪ দিন বিরত থাকা উচিত।
| Weight | 0.1 kg |
|---|














