প্রমোটার প্লাস (Promoter Plus) সিলিকন জাতীয় জৈব সারফেকটেন্ট ও সুপার স্প্রেডার
80.00৳ – 350.00৳ Price range: 80.00৳ through 350.00৳
প্রমোটার প্লাস (Promoter Plus) হলো এসিআই (ACI) ফার্টিলাইজারের একটি অত্যাধুনিক সিলিকন -ভিত্তিক জৈব সারফেকটেন্ট ও সুপার স্প্রেডার। এটি কোনো কীটনাশক বা সার নয়, বরং বালাইনাশক ও তরল সারের কার্যকারিতা বাড়িয়ে খরচ ৩০% থেকে ৪০% পর্যন্ত কমায়। এটি পাতার পৃষ্ঠটান কমিয়ে ওষুধকে সমানভাবে ছড়িয়ে দেয় এবং বৃষ্টিতে ধুয়ে যাওয়া রোধ করে।
প্রয়োগমাত্রা ও ব্যবহার পরিমাণ: প্রতি ১৬ লিটার পানিতে মাত্র ২ মিলি প্রমোটার প্লাস মেশাতে হবে।
পদ্ধতি: আপনার পছন্দমতো বালাইনাশক বা তরল সারের সাথে এটি ভালোভাবে মিশিয়ে তারপর গাছে স্প্রে করতে হবে।
মূল সুবিধাসমূহ
কার্যকারিতা বৃদ্ধি: বালাইনাশক বা তরল সারের কার্যকারিতা ২০% পর্যন্ত বৃদ্ধি করে।
শোষণ ক্ষমতা: পাতার গভীরে ওষুধ ও সারের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়।
আবহাওয়ায় সুরক্ষা: স্প্রে করার পর ওষুধ দ্রুত শুকিয়ে যায় এবং বৃষ্টি বা কুয়াশায় ধুয়ে যায় না।
প্রোমোটার প্লাস একটি অত্যাধুনিক স্বল্প মাত্রার সিলিকন জাতীয় জৈব সারফেকটেন্ট এবং সুপার স্প্রেডার। প্রথমত প্রোমোটার প্লাস স্প্রে করলে পৃষ্ঠটান কমিয়ে তা অধিক আয়তনে পাতায় ছড়িয়ে দেয় এবং এটি স্প্রে ফোটার আকার হ্রাস করে উদ্ভিদে বালাইনাশক প্রবেশ নিশ্চিত করে।
প্রোমোটার প্লাস ব্যবহারের সুবিধাঃ
– বালাইনাশক দ্রুত পাতায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, ফলে বালাইনাশকের কার্যকারীতা বহুগুণে বৃদ্ধি পায়।
– বালাইনাশক বৃষ্টি অথবা কুয়াশার পানিতে সহজে ধুয়ে যায় না, ফলে কার্যকারীতা অটুট থাকে।
– বালাইনাশক উদ্ভিদ দেহে দ্রুত প্রবেশ করে ফলে রোগ বা পোকার হাত থেকে অধিকতর সুরক্ষা নিশ্চিত হয়।
– বালাইনাশক দ্রুত পাতার উপরিপৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং এতে আঠালো পদার্থ থাকায় পাতার সাথে লেগে থাকে, ফলে কার্যকারীতা ত্বরান্বিত হয়।
– স্টিকি গুণ থাকায় বালাইনাশক বৃষ্টি অথবা কুয়াশার পানিতে সহজে ধুয়ে যায় না, ফলে কার্যকারীতা অটুট থাকে।
– সকল প্রকার কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক এর সাথে মিশিয়ে স্প্রে করা যায়।
– সর্বোপরি, বালাইনাশকের কার্যকারীতা বৃদ্ধি পাওয়ায় কৃষকের সাশ্রয় হয়।
– এটি সম্পূর্ণ জৈব উপাদানে তৈরী তাই পরিবেশের জন্য ক্ষতিকারক নয়।
– এর ব্যবহারে কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
– এটি বিষ জাতীয় পন্য না হওয়ায় মানুষের শরীরের জন্যও বিপদজনক নয়।
প্রয়োগ পদ্ধতিঃ সকল প্রকার কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, সার ও ফ্লোরা, ঔপি জি আর এর সাথে মিশিয়ে স্প্রে করা যায়।
| Weight | N/A |
|---|














