Shakti Hepta Zinc - 1kg
Shakti Hepta Zinc - 1kg Original price was: ৳ 210.00.Current price is: ৳ 190.00.
Back to products

Shakti SOP (Sulphate of Potash) Fertilizer – 1kg

Original price was: ৳ 220.00.Current price is: ৳ 200.00.

সালফেট অব পটাশ বা এসওপি এ কমপক্ষে ৫০% পটাশিয়াম এবং ১৭% সালফার বিদ্যমান।

ফসলে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণঃ
• বয়স্ক পাতার আগা ও কিনারা ঝলসে বা পুড়ে যায়।
• গাছের গোড়া ও কান্ড দুর্বল থাকে, প্রায়ই হেলে পড়ে।
• খরা, শৈত্যাঘাত, রোগ ও পোকার আক্রমনে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়।
• পাতা, ফুল ও ফল ঝরে যায়।
• গাছের বৃদ্ধি কমে যায় ও কুশি কম হয়।
• বীজ ও ফল আকারে ছোট হয় এবং কুঁচকে যায়।

ইস্পাহানি শক্তি এসওপি সারের প্রয়োজনীয়তাঃ
(১) পটাশিয়ামের অভাবে ৪০% পর্যন্ত ফলন কম হতে পারে।
(২) এসওপি সার মাটিতে প্রয়োগের সাথে সাথেই গাছের গ্রহণ উপযোগী হয়।
(৩) এসওপি সার ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
(৪) পটাশিয়াম ও সালফার বিভিন্ন জৈব ক্রিয়া নিয়ন্ত্রনে সহায়তা করে বিধায় এসওপি সার ব্যবহারে ফসলের গুনগত মান ও সংরক্ষণ উপযোগিতা বৃদ্ধি পায়।
(৫) এসওপি সার ব্যবহারে মাটির অম্লত্ব বৃদ্ধি পায় না। এই সার অধিকাংশ কীটনাশক ও সারের সাথে সহজেই মিশ্রনযোগ্য।
(৬) অধিকাংশ উদ্যানতাত্ত্বিক ফসল যেমন- শাক-সবজি ও ফল-মূল ইত্যাদি ক্লোরিন সংবেদনশীল, কারন ক্লোরিন ফসলের বৃদ্ধি, ফলন ও গুণগত মান কমিয়ে দেয়। এসওপি সার প্রায় ক্লোরাইড শূন্য বিধায় উচ্চমান সম্পন্ন ফসলের (যেমন- আলু, তামাক, পেঁয়াজ, রসুন, আদা, কলা ইত্যাদি) সঠিক ফলন নিশ্চিত করে।

ব্যবহার বিধি ও প্রয়োগকালঃ
• জমি তৈরির শেষ চাষে ছিটিয়ে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।
• ফসলে পটাশিয়াম ও সালফারের অভাব দেখা দিলে মাত্রানুযায়ী ছিটিয়ে প্রয়োগ করতে হবে।