Shakti Hepta Zinc – 1kg
৳ 210.00 Original price was: ৳ 210.00.৳ 190.00Current price is: ৳ 190.00.
ইস্পাহানি শক্তি হেপ্টাজিংক (Shakti Hepta Zinc) একটি উচ্চমানের দানাদার দস্তা ও সালফার সার, যা মাটির জিংকের ঘাটতি দ্রুত পূরণ করে ফসলের কুশি বৃদ্ধি, পাতার সবুজাভাব এবং সামগ্রিক ফলন বাড়ায়। এটি ধান, গম, ভুট্টা, সবজি ও ফল ফসলে সমান কার্যকর, বিশেষ করে ধানের ‘খাটো চারা’ বা খাইরা রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী।
ইস্পাহানি হেপ্টাজিংকের মূল বৈশিষ্ট্য ও ব্যবহারঃ
(১) উপাদান: জিংক সালফেট হেপ্টাহাইড্রেট (Zinc Sulphate Heptahydrate)।
(২) কার্যকারিতা: পাতার হলদে ভাব দূর করে, গাছের বৃদ্ধি নিশ্চিত করে এবং শিকড় ও দানার পুষ্টি নিশ্চিত করে।
(৩) প্রয়োগ পদ্ধতি: জমি প্রস্তুতির শেষ চাষে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে অথবা চারা রোপণের ২-৩ সপ্তাহ পর ব্যবহার করতে হবে।
সতর্কতা: টিএসপি (TSP), এসএসপি (SSP) এবং ডিএপি (DAP) সারের সাথে মেশানো যাবে না।
ব্যবহারের মাত্রা (সাধারণত): হেক্টর প্রতি প্রায় ২০-৩০ কেজি বা জমির ধরণ ও ফসলের ওপর ভিত্তি করে কমবেশি হতে পারে, যা স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে নির্ধারণ করা শ্রেয়।
জিংক উদ্ভিদের অত্যাবশ্যাকীয় খাদ্যোপাদানের মধ্যে অন্যতম। যে সকল জমি সারা বছর ভেজা থাকে সে সকল জমির মাটিতে জিংক এর অভাব দেখা যায়। জিংক -এর অভাবে ৩৫% পর্যন্ত ফলন কম হতে পারে। মান সম্পন্ন ফসল এবং আশানুরুপ ফলনের জন্য “ইস্পাহানি শক্তি” হেপ্টাজিংক ব্যবহার করুন।
অভাবজনিত লক্ষণঃ
• ফসলের কচি পাতার মধ্য শিরা বিশেষ করে গোড়ার দিকে সাদা হয়ে যায়।
• পুরাতন পাতার মরিচা পড়ার মতো ছোট ছোট দাগ দেখা যায় এবং পড়ে বাদামী রং ধারণ করে।
• পাতার আকার ছোট হয়, কোন কোন পাতার কিনারা কুঁচকে যায়।
• ফসলের বৃদ্ধি কম হয় এবং ফসল দেরীতে পরিপক্ক হয়।
• ধানের কুশি কম হয় এবং ফলন হ্রাস পায়।
ইস্পাহানি শক্তি হেপ্টাজিংক এর উপকারীতাঃ
• দানা জাতীয় ফসলের দানা পুষ্ট করে।
• উদ্ভিদের পাতা সবুজ ও সতেজ করে।
• ফসলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে।
• ধানের কুশির সংখ্যা বৃদ্ধি করে।
• ফুল, ফল ও বীজের আকৃতি গঠনে সহায়তা করে।
• ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
• সর্বোপরি ফসলের উৎপাদনবৃদ্ধিতে সহায়তা করে।
প্রয়োগ ক্ষেত্রঃ ধান, গম, ভূট্টা আলু সহ সকল প্রকার তৈল জাতীয় ফসল; ডাল জাতীয় ফসল; শীতকালীন ও গ্রীষ্মকালীন শাক-সবজি; সকল প্রকার ফুল ও ফলের দস্তা ও সালফারের অভাব পূরণ করে সর্বোচ্চ ফলনে “ইস্পাহানি শক্তি” হেপ্টাজিংক ব্যবহার করুন।














