Movento – 50ml
295.00৳ Original price was: 295.00৳ .290.00৳ Current price is: 290.00৳ .
মোভেন্টো (Movento) বায়ার ক্রপ সায়েন্সের একটি উন্নত, দ্বিমুখী সিস্টেমিক কীটনাশক যা স্পাইরোটেট্রামেট (Spirotetramat) উপাদানে সমৃদ্ধ। এটি শোষক পোকা যেমন- সাদা মাছি, জাব পোকা, থ্রিপস, মিলিবাগ এবং স্কেল ইনসেক্ট দমনে অত্যন্ত কার্যকরী। এটি গাছের কান্ড ও পাতার মাধ্যমে দ্রুত শোষিত হয়ে শিকড় পর্যন্ত সুরক্ষা প্রদান করে
মোভেন্টো কীটনাশকের এর কার্যপদ্ধতি –
এর মূল উপাদান স্পাইরোটেট্রামেট (১৫%) যা পোকার অ্যাসিটাইল-কো-এ কার্বক্সিলেজ (ACCase) এনজাইম বাধা দিয়ে লিপিড উৎপাদন রোধ করে, তাই পোকার বৃদ্ধি, প্রজনন এবং বেঁচে থাকার ক্ষমতা নষ্ট করে। চোষক পোকার অপরিণত পর্যায়ে অত্যন্ত কার্যকর, দীর্ঘস্থায়ী অবশিষ্ট কার্যকারিতা প্রদান করে মোভেন্টো পোকাগুলিকে ধীরে ধীরে দমন করে।
যেসকল পোকা দমনে কার্যকরী –
• জাব পোকা (Aphids)
• সাদা মাছি (Whiteflies)
• মিলিবাগ / ছাতরা পোকা (Mealybugs)
• স্কেল ইনসেক্ট (Scale insects)
• লাল মাকড় / স্পাইডার মাইট
• থ্রিপস (Thrips)
• সাইলিড / পসিলা (Psyllids)
• অন্যান্য: লিফহপার, উলি পোকা দমনে কার্যকর।
ব্যবহার বিধি:
পোকার আক্রমণ দেখা দেওয়ার সাথে সাথে স্প্রে করতে হবে। সাধারণত প্রতি লিটার পানিতে ১ থেকে ১.৫ মিলি মোভেন্টো মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হয় (ফসল ভেদে ভিন্ন হতে পারে)।














