Kaka (Biostimulant) – 50ml
550.00৳ Original price was: 550.00৳ .430.00৳ Current price is: 430.00৳ .
কাকা (KaKa) বায়োস্টিমুল্যান্ট হলো সম্পূর্ণ ভেষজ নির্যাসভিত্তিক একটি জৈব বালাইনাশক (Bio-Insecticide) এবং উদ্ভিদ বৃদ্ধিকারক (Plant Growth Regulator বা PGR)। যা গাছের ক্ষতিকর পোকামাকড় দমন করার পাশাপাশি গাছকে সুস্থ রাখতে ও ফলন বাড়াতে সাহায্য করে।
মূল উপাদানঃ
• Natural Lactones: ০.৪%
• Natural Alkaloids: ০.২%
• Aqueous Media: ৯৯.৪%
প্রধান কাজ ও উপকারিতাঃ
• পোকামাকড় দমন: লাল মাকড় (Red Mites), সাদা মাছি এবং অন্যান্য রস শোষণকারী পোকা কার্যকরভাবে দমন করে।
• পাতা কোকড়ানো রোগ প্রতিরোধ: গাছের পাতা কোকড়ানো (Leaf Curl) সমস্যা সমাধানে এটি অত্যন্ত কার্যকর।
• গাছের বৃদ্ধি ও ফলন: এটি বায়োস্টিমুল্যান্ট বা PGR হিসেবে কাজ করে গাছের কোষ গঠনে সহায়তা করে, গাছকে সবুজ ও সতেজ রাখে এবং ফুল ঝরা কমিয়ে ফলের সংখ্যা বাড়ায়।
• নিরাপদ ও বিষমুক্ত: সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে তৈরি হওয়ায় এটি গাছ, মাটি, মানুষ ও পশুপাখির জন্য সম্পূর্ণ নিরাপদ।
ব্যবহারবিধি ও মাত্রাঃ
• প্রয়োগের মাত্রা: প্রতি ১ লিটার পানিতে ১ থেকে ২ মিলি কাকা ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে।
• ব্যবহারের সময়: ভালো ফলাফলের জন্য ভোরবেলা বা বিকেলে রোদ কমে গেলে পাতার উপরে এবং নিচে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন।
• প্রয়োগক্ষেত্র: ছাদবাগান বা জমির সকল প্রকার শাকসবজি (মরিচ, বেগুন, টমেটো, লাউ), ফুল, ফল এবং ধান বা চা ফসলে এটি ব্যবহার করা যায়।
| Weight | 0.1 kg |
|---|














