কারিপাতা গাছ
৳ 300.00
কারিপাতা (বৈজ্ঞানিক নাম: Murraya koenigii) একটি সুগন্ধি ও চিরসবুজ উদ্ভিদ, যা মূলত দক্ষিণ এশিয়ার রান্নায় মশলা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি সুগন্ধ ছড়ানোর পাশাপাশি বিভিন্ন ওষধি গুণেও সমৃদ্ধ।
পরিচিতি ও ব্যবহারঃ
• স্বাদ ও গন্ধ: রান্নায় ফোড়ন হিসেবে কারিপাতা ব্যবহার করলে খাবারে এক অনন্য সুগন্ধ এবং স্বাদ যোগ হয়।
• ফল: কারিপাতা গাছের ফল পেকে গেলে কালো রঙের হয়। এই ফল খাওয়া যায়, তবে এর বীজ বিষাক্ত হতে পারে বিধায় খাওয়ার আগে বীজ ফেলে দিতে হবে।
• ওষধি গুণ: খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে হজমশক্তি বাড়ে, ওজন কমাতে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্যের জন্য ভালো।
চাষ পদ্ধতি ও যত্নঃ
বাংলাদেশের আবহাওয়া কারিপাতা চাষের জন্য বেশ উপযোগী। এটি সরাসরি মাটিতে বা টবে—উভয়ভাবেই লাগানো যায়।
• মাটি প্রস্তুত: দোআঁশ মাটির সাথে বালি, গোবর সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে উপযুক্ত মাটি তৈরি করা যায়।
• রোপণ সময়: সাধারণত জুন-জুলাই মাস বা বর্ষার শুরুতে চারা লাগানো সবচেয়ে ভালো।
• পরিচর্যা: গাছটি রৌদ্রোজ্জ্বল স্থানে রাখা প্রয়োজন। টবে চাষ করলে পর্যাপ্ত পানি নিশ্চিত করতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে যেন গোড়ায় পানি না জমে।
| Weight | N/A |
|---|---|
| Weight |
1 piece |














