নেমা ৫০ ইসি (Nema 50 SC) – ৫০ মিলি
125.00৳ Original price was: 125.00৳ .120.00৳ Current price is: 120.00৳ .
নেমা ৫০ এসসি (Nema 50 SC) হলো মূলত ফিনাইল পাইরাজোল শ্রেণীর একটি স্পর্শক, পাকস্থলী ও প্রবহমান (Systemic) বিষক্রিয়া সম্পন্ন কীটনাশক।
মূল উপাদানঃ
– ফিপ্রোনিল ৫০% (প্রতি লিটারে ৫০ গ্রাম ফিপ্রোনিল সক্রিয় উপাদান থাকে)
কার্যপদ্ধতিঃ
– নেমা ৫০ এসসি দ্বিমুখী পদ্ধতিতে কাজ করে। এটি স্পর্শক ও অন্তর্বাহী হওয়ায় ফসলের শিকড়, পাতা বা কান্ড দ্বারা খুব দ্রুত শোষিত হয়ে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে। ক্ষতিকর পোকা এর সংস্পর্শে এলে বা গাছ থেকে রস শোষণ করলে পোকার স্নায়ুতন্ত্র অচল ও প্যারালাইজড হয়ে মারা যায়।
দমনযোগ্য পোকামাকড় ও ফসলঃ
এটি প্রধানত মাটিতে বসবাসকারী পোকা এবং উদ্ভিদের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে অত্যন্ত কার্যকর।
– আক্রান্ত ফসল: ধান, বেগুন, টমেটো, পটল, মরিচ, শিম, গম, ভুট্টা, আখ ও কুমড়োসহ বিভিন্ন ধরনের সবজি ও দানাদার ফসল।
– দমনকৃত পোকা: উইপোকা, মাজরা পোকা, পামরী পোকা, পিঁপড়া, শিকড় নষ্টকারী পোকা, ফল ও ডগা ছিদ্রকারী পোকা, লার্ভা, হপার, উড়চুঙ্গা ও ঝিঁঝি পোকা।
– অতিরিক্ত ব্যবহার: ঘরবাড়ি তৈরির সময় মাটির নিচে বা কাঠের ফার্নিচারের উইপোকা দমনেও এটি সফলভাবে ব্যবহৃত হয়। এছাড়া বীজ বপনের আগে বীজ শোধন বা মাখিয়ে নিলে বীজ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায়।
প্রয়োগমাত্রা ও ব্যবহারবিধিঃ
– প্রতি লিটার পানিতে ১ থেকে ২ মিলি নেমা ৫০ এসসি ভালোভাবে মিশিয়ে আক্রান্ত ফসলে বা গাছে স্প্রে করতে হবে।
| Weight | 0.1 kg |
|---|














