Sunmectin (সানমেকটিন) 1.8EC – 50ml
88.00৳ Original price was: 88.00৳ .85.00৳ Current price is: 85.00৳ .
সানমেকটিন ১.৮ ইসি স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতাসম্পন্ন একটি কার্যকরী স্পর্শক এবং পাকস্থলী ক্রিয়াসম্পন্ন কীটনাশক, মাকড়নাশক ও নেমাটোডনাশক। এর প্রতি লিটারে ১৮ গ্রাম সক্রিয় উপাদান ‘এবামেকটিন’ রয়েছে।
সানমেকটিন ১.৮ ইসি কেন ব্যবহার করবেন?
– স্পর্শক এবং পাকস্থলী ক্রিয়া ক্ষমতাসম্পন্ন বলে সহজেই মাকড় দমন করতে সক্ষম।
– সানমেকটিন ১.৮ ইসি পাতা সুড়ঙ্গ সৃষ্টিকারী পোকা (Leaf Miners) দমনেও কার্যকরী।
– ফসলের লাল মাকড় (Red Spider Mites) দমনে অত্যন্ত কার্যকরী।
যেসকল পোকা দমনে কার্যকরী: লাল মাকড়, বাদামী গাছ ফড়িং, বোলওয়ার্ম, জাবপোকা এবং জেসিড।
প্রয়োগমাত্রাঃ প্রতি লিটার পানিতে ১.২ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে প্রয়োগ করতে হবে।
সানমেকটিন-এর প্রধান কাজ ও উপকারিতাঃ
মাকড় নিয়ন্ত্রণ: বেগুন, মরিচ, আলু, পেয়ারা, লিচু, চা ও পাটের লাল মাকড় এবং হলুদ মাকড় অত্যন্ত কার্যকরভাবে দমন করে।
পাতা কোঁকড়ানো রোধ: মাকড়ের আক্রমণে গাছের পাতা নিচের দিকে কুঁকড়ে গেলে এটি ব্যবহারে পাতা আবার স্বাভাবিক ও চকচকে হয়।
অন্যান্য পোকা দমন: পাতা সুড়ঙ্গকারী পোকা (Leaf Miner), জাবপোকা (Aphid), জেসিড এবং ধানের বাদামী গাছ ফড়িং দমনে এটি কাজ করে।
নেমাটোড নিয়ন্ত্রণ: বীজ শোধনের মাধ্যমে গাছের শিকড় নষ্টকারী নেমাটোড বা কৃমি নিয়ন্ত্রণ করা যায।














